পাখিরা যেদিন উড়তে শিখলো
ধ্রুব নীলের এই গল্পটি প্রকাশ হয়েছিল ২০২২ সালের দিকে। পতিত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্রজনতা জেগে উঠলে কী ঘটবে, সেই পরিস্থিতির রূপক ছিল এটি।
‘সবচেয়ে বড় ডিম কে পাড়ে!’সবাই চুপ। টুঁ শব্দ করছে না শালিক, ময়না আর টিঁয়া। টুনটুনিটাও লুকিয়েছে বুলবুলির পেছনে। উটপাখির গর্জন শুনে কাঁপছে বুড়ো ঈগলও।‘বলো কে!’আবার হুংকার ছাড়ল রানী উটপাখি। পাখিদের রাজ্যে সে-ই সবচেয়ে জোরে ছোটে। গায়ে অনেক শক্তি। তাই পাখিরাজ্যের রানী সে।‘রানীমা, আপনিই সবচেয়ে বড় ডিম পাড়েন। আপনার ডিমের তুলনা হয় না। প্রতিটা ডিম পাক্কা দেড় কেজি।’বলতে বলতে দম ফুরিয়ে যাওয়ার দশা শকুনের। উটপাখির ভক্ত সে। রানীর কথা অক্ষরে অক্ষরে মানে।‘হুম! এ কারণে আমিই রানী। আর পুঁচকে চড়ুইটা কিনা চুরি করে আমার দানা খেয়েছে! একদম পা কেটে দেব আজ।’
গুঞ্জন শুরু হয়ে গেল পাখিদের মধ্যে। কাকাতুয়া আর পেঁচারা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগল, ‘আহারে, পা কেটে দিলে বেচারা হ...









