বিরহের গল্প : ভালোবাসা হলো কিন্তু পাওয়া হলো না
জ্যোতি বসু চাকমার বিরহের গল্প ভালোবাসা হলো কিন্তু পাওয়া হলো না
আমি জানি না ভালোবাসা ঠিক কবে শুরু হয়। কিন্তু আমার ভালোবাসা শুরু হয়েছিল একেবারে প্রথম দেখাতেই।
সেদিন খুব সাধারণ একটা দিন ছিল। বিকেলের দিকে আমি আমার বন্ধুদের সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎই আমার চোখ পড়ল একটা মেয়ের দিকে। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তার মুখে খুব সাধারণ একটা হাসি ছিল, কিন্তু সেই হাসিটাই আমার মনে অদ্ভুত একটা অনুভূতি জাগিয়ে দিয়েছিল।
আমি তখনই বুঝেছিলাম—মেয়েটিকে আমার ভালো লেগে গেছে।
প্রথম দিকে আমি শুধু দূর থেকে তাকে দেখতাম। সাহস হতো না কথা বলার। কিন্তু ভাগ্য হয়তো আমাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল।
আচ্ছা, আমার পরিচয়টা আগে বলি—আমাকে সবাই বসু বলে ডাকে। আর মেয়েটির নাম ছিল রেলি।যাই হোক, পরিচয় তো দেওয়া হলো। এবার আবার ফিরে যাই আমাদের সেই গল্পে, যেখান থেকে সবকিছুর শুরু।
একদিন হঠাৎ ক...








