Monday, September 14
Shadow

Uncategorized

ধ্রুব নীলের 14 টি প্রেমের অণুকাব্য

ধ্রুব নীলের 14 টি প্রেমের অণুকাব্য

Uncategorized
প্রেম অণুকাব্য -১ যামিনী নিরব হলে তুমি একা একা কেঁদো না পাশে তার স্মৃতিটুকু হয়ে থাক মধুর বেদনা। ধ্রুব নীলের প্রেমের অণুকাব্য ২ বহু যুগ অপেক্ষার পর যেমন আর গন্তব্য থাকে না বহুকাল তারে ভালোবাসার পর পেয়েছি কি পাই নাই এসব আর মানে রাখে না। প্রেমের অণুকাব্য ৩ তোমার দৃষ্টি এড়িয়ে যায় যে পথ তাতেই আমার বাস প্রেমিক হতে গিয়ে শেষে হয়ে যাই তোমার চেপে রাখা শ্বাস ৪ বাগানের ফুল বলে না কখনো কাঁটার ব্যথা তার বুকে নীরবে তাকিয়ে একবার না হয় কিছু ব্যথা নাও শুঁকে। ৫ চিঠি লিখব তাকে বলে কয়ে রেখেছি কাগজওয়ালাকে কলমের ফেরিওয়ালা কথা দিয়েছে আসবে ভাতঘুমের পরে। হায় নীল, ভুলে বসে আছো পোস্ট অফিসের ঠিকানাটাই। প্রেমের অণুকাব্য -৬ তোমার আধবোঁজা চোখের সামনে প্রেম নিবেদন যেন আগাগোড়া ভাঁড়ামি। তোমার র...