Monday, March 2
Shadow

Tag: শাহানাজ শিউলী

জোনাকির  আলো

জোনাকির  আলো

কবিতা
শাহানাজ শিউলী  আঁধারের গাঢ়ছায়া  রাতের নিস্তব্ধতা ফুড়ে বের হয়ে আসে নিথর হয়ে  পড়ে রাতের সকল পক্ষকুল  ঘোর তমশা ভেদ করে জ্বলতে থাকে ক্ষীণ আলো  এই ক্ষীণ আলোয় পথ দেখানো যেন জোনাকিদের প্রতিশ্রুতি  নাই বা জ্যোতিপূর্ণ চন্দ্রের ব্রত এই ক্ষীণ আলোই আঁধারের মাঝে সাহসের যাত্রা  এক নিকষ কালো অন্ধকার জয়ের রথ। হয়তো অন্ধকার থেকে  আলোয় আসার নিঃশব্দ রাতের প্রহরী  তাদের এই ক্ষীণ আলোয় লেখা থাকে সহস্র নিঃশব্দের সাহসের গল্প  যেখানে সূর্য হার মানে ক্লান্তিতে  সেখানেই জোনাকি জ্বালে আলো।  এই জোনাকির আলো টুকুই আঁধারের পথ দেখার শেষ আশ্রয়।  শাহানাজ শিউলী  আড়পাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ ...

জাগো নারী

কবিতা
শাহানাজ শিউলী  আঁধার ঘরে বন্দি হয়ে থাকবি তোরা আর কতকাল ওই উঠেছে পূর্ব দিকে টগবগিয়ে সুর্য লাল ,  আর কতকাল চলবি তোরা কষ্ট নিয়ে বক্ষ ভরে বুকের ভিতর আগুন জ্বালা থাকিস নারে চুপটি করে। কি হবে আর এমনি বেঁচে বাড়িয়ে দেহের আয়ুষ্কাল বুকের জ্বালা বাড়িয়ে দিয়ে বুনরে এবার স্বপ্নজাল,  ফাঁদ  পেতেছে ধর্মগুরু পিষ্ঠে দিতে যাতাকলে মুখোশটাকে দে রে খুলে ভিজিস নারে চোখের জলে।  একটি ভোরের আলসেমিতে গা ভাসিয়ে দিস না ঘুম  আঁধারেটাকে মাড়িয়ে  দিলে দেখবে সুদিন দিচ্ছে চুম। বস্তাপঁচা মিষ্টি কথায় সুজন সেজে আসবে কাছে জীবন -মরণ সন্ধিক্ষণে থাকবেনা কেউ তোর পাশে।  থাকতে সময় বুঝে নে রে তোর জীবনের হিসাব নিকাশ  উঁচু মাথায় বাঁচতে হলে করতে হবে জীবন বিকাশ।  জাগো নারী ভাসাও তরি জীবন যুদ্ধের নাব্যতায় জীবন বলির খড়গ হতে বাঁচত...