অপূর্ণ আলোর গল্প
আসাদুজ্জামান খান মুকুল
প্রথমবার ওদের দেখা হয়েছিল এক সাধারণ বিকেলে। তখন তারা বিশ্ববিদ্যালয়ের নতুন সেমিস্টারে পড়ছে। লাবনী জানালার পাশে বসেছিল। আলো পড়েছিল চুলে,সোনালি রোদে নরম কেশগুচ্ছ যেন ছোট ছোট আলোর রেখা। অয়ন একবার ঘুরে তাকাতেই চোখে চোখ পড়ে,লাবনী তখন লজ্জায় দৃষ্টি সরিয়ে নেয়। সেই নীরব দৃষ্টি হয়তো দু’জনের মনে কোথাও স্থান করে নিয়েছিল।
দিন গড়ায়। ক্লাস শেষে লাবনী লেকের ধারে হাঁটতে যেত। অয়ন নানান অজুহাতে ছূটে যেত পিছনে পিছনে। একদিন বৃষ্টিতে দু’জন গাছতলায় আশ্রয় নেয়। অয়ন নিজ থেকেই বলে উঠে --
“তুমি তো ভিজে গেছো।”
লাবনী হেসে বলে --
“বৃষ্টি আমাকে ভালোবাসে, তাই ছাড়েনা।”
এই কৌতুকপ্রদ কথাতেই দুজনের মাঝে হাসির স্রোত বয়ে যায়।
সেই হাসির ভেতরেই যেন অনাগত বিচ্ছেদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জন্মেছিল।
ধীরে ধীরে কথা বাড়ে। প্রথমে ক্লাসে, পরে ক্যান্টিনে। এভ...
