আবিরের রোজা কাণ্ড
সাঈদুর রহমান লিটন
রমজান মাস এলেই পাড়ায় যেন এক অন্যরকম আনন্দের হাওয়া বয়ে যায়। আর সেই আনন্দের ঢেউয়ে ভেসেই এবারের প্রথম রোজা শুরু করল আবির। প্রথম রোজা, উৎসাহে টগবগ। কিন্তু বলে রাখা ভালো আবির কিন্তু একটু পেটপাগলা ধাঁচের!
সাহ্রির পর আবির ঠিক করল, আজ থেকে সে একদম পাক্কা রোজাদার। কিন্তু সকাল বেলা হাত-মুখ ধুয়ে এক গ্লাস পানি খাওয়ার বহুদিনের অভ্যাস যে এত সহজে ভোলা যায় না। ঘুমজড়ানো চোখে গ্লাস ভরে অর্ধেক পানি খেয়ে ফেলেছে, এমন সময় হঠাৎ মনে পড়ল, আরে! আমি তো রোজা! সাথে সাথে বাকি পানি নামিয়ে রেখে মুখের পানি ফেলে দিল। তারপর হাত তুলে মনে মনে বলল, আল্লাহ, ভুল করে হয়ে গেছে। তুমি আমার রোজা কবুল করে নিও। আবির জানে, মনের ভুলে কিছু খেলে রোজা হয়। রোজা ভাঙ্গে না। তাই আল্লাহর কাছে ভুল স্বীকার করে নিল।সেদিন স্কুল খোলা ছিল। আগের রাতে তারাবিহর পর শোনা গেল প্রথম রোজা থেকেই নাকি ...
