Monday, March 2
Shadow

Tag: থ্রিলার

রহস্যজট: পরিচয়

রহস্যজট: পরিচয়

থ্রিলার গল্প
ধ্রুব নীল এটি জনপ্রিয় লেখক ধ্রুব নীলের লেখা একটি রহস্যজট ধাঁধা। দৈনিক কালের কণ্ঠের মগজ ধোলাই ম্যাগাজিনে নিয়মিত ধ্রুব নীলের রহস্যজট ছাপা হতো। প্রথমে একটি গল্প থাকবে, সেই গল্পের ভেতর থাকবে সূত্র। শেষে পাঠককেই সেই সূত্র বের করে সমাধান করতে হবে ধাঁধার। আপাতত গল্পের একদম শেষে দেওয়া আছে উত্তর। আগে চেষ্টা করুন। না পারলে স্ক্রল করুন। নিয়মিত রহস্যজট ও গল্প পেতে ওয়েবগল্প সাইটটি সাবসক্রাইব করে রাখুন। দেয়ালে স্ট্যাচুর মতো ঝুলতে থাকা পেটমোটা টিকটিকিটা দেখে যুবকের মনে হলো তার নাম আরশাদ নয়, অন্য কিছু। কিন্তু আরশাদ নামটা মাথায় আসলো কেন বুঝতে পারছে না। ভোঁতা একটা ব্যথা মাথায় ছড়িয়ে আছে। সাদা বিছানায় সে একা। বিছানাটা এত সরু যে আর কারোর থাকাও সম্ভব না। বিছানা ছেড়ে উঠে বসতে গিয়ে বুঝতে পারলো এটা হাসপাতাল। তা না হলে শরীর এত দুর্বল লাগবে কেন? মুখভর্তি দাঁড়ি। এত বড় দাঁড়ি তার কখনই থ...
পাপমুক্তি 

পাপমুক্তি 

থ্রিলার গল্প
শরীফা সুলতানা  রাহেলার খুন্তি নাড়ানোর শব্দে কাজের ব্যঘাত ঘটছে আবুলের। এই কাজটা করেই সে সংসারের ঘানি টেনে চলেছে। এবার ভালো দান মারার ইচ্ছা। তাই ভূয়া রিপোর্ট আনতেও কিছু মাল ছাড়তে হয়েছে। বড় রকমের অসুখ বলে কথা! মানুষ আর মানুষ নাই বলার যুগেও কেউ কেউ মানবিকতার পরিচয় দেয়। ঘটনা যাতে লোকের কাছে বিশ্বাসযোগ্য হয় তার জন্য বুদ্ধি খাটিয়ে ফন্দি ফিকির করতে হয়। ছেলেপুলেরা মাংস ছাড়া খেতে চায় না। কিন্ত তার ছেলে সজলের বেলায় উল্টো। ঢেঁড়শ ভাজি হলে তার আর কিছু লাগে না। প্রায় দিনই ছেলের জন্য রাহেলা করে থাকে। আজও করছে। কিন্ত অতিরিক্ত নাড়াচাড়া। এই অতিরিক্ত খুন্তি নাড়ানাড়ির মানে সে রেগে আছে। কেন রেগে আছে এটাও অজানা নয় আবুলের কাছে। তার স্বামী দুই নাম্বারী করে তাদের খাওয়াচ্ছে এটা মোটেই পছন্দ করে না সে।  নুন ভাত খেতে রাজি কিন্ত হারাম খেতে রাজী নয়। তার একটাই কথা। মরাতো লাগবে। আল্লাহর কাছ...
রহস্যজট : ইলশেগুড়ি

রহস্যজট : ইলশেগুড়ি

থ্রিলার গল্প
ধ্রুব নীল: শুভ চলে যেতেই কফির মগ হাতে উঠোনের মতো জায়গাটায় রাখা দোলনায় গিয়ে বসলো ইরিনা। ঢাকায় এমন আঙিনাওয়ালা বাড়ি হাতে গোনা। চারপাশে অ্যাপার্টমেন্টের ছড়াছড়ি। পুরনো আমলের বাড়িটাও যে কবে বাড়িওয়ালা বিল্ডার্সদের দিয়ে দেয়। আকাশে এখনও মেঘ। রাতে বান্ধবীরা আসবে সবাই। তার স্বামী গেছে চট্টগ্রামে, ব্যবসার কাজে। আগামীকাল ফেরার কথা। বান্ধবীরাও সবাই কোনও না কোনও চাকরিতে। বৃষ্টি দেখে আজ সবাই ইরিনার হাতের খিচুড়ি খেতে চেয়েছে। পাশাপাশি তিন চার পদ রান্না করবে বলেও ঠিক করলো। তুলির পছন্দ পটলের দোলমা আর ফৌজিয়ার চাই বিফ চিলি। নাজলা আবার ইদানীং মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। তার জন্য সবজি।রান্না চড়িয়ে আবার উঠোনে এলো ইরিনা। বাড়িটা একেবারে নীরব। দোতলায় ভাড়াটিয়া থাকে। আজ সম্ভবত নেই। উঠোনে রাখা দোলনায় দুলতে দুলতে ইরিনা ফোন দিল নাজলাকে। খানিক খোঁজখবর নিয়েই বুঝতে পারলো মেয়েটা কোনও একটা ঝামেলায় আছে। ঠিকঠাক কথা বলতে পারছ...
রহস্যজট : বর্ষামঙ্গল

রহস্যজট : বর্ষামঙ্গল

থ্রিলার গল্প
ধ্রুব নীল : ‘নিন, মাথাটা মুছুন।’ইরিনা টাওয়াল বাড়িয়ে দিলেও ছেলেটা যেন ঠিক বুঝে উঠতে পারলো না সে এটা দিয়ে কী করবে। পরে যখন বুঝতে পারলো তখন এমনভাবে মাথা মুছতে লাগলো যেন মাথায় বৃষ্টির পানি নয়, বিষাক্ত কিছু লেগে আছে। তারপর মাথা মোছা যখন থামলো, তখন সে অনেকটা স্বাভাবিক হলো। বিড় বিড় করে বললো, ‘আমার বাবার ফাাঁসি হয়ে যাবে।’ ‘কফি নাকি চা?’‘জ্বি কফি।’ইরিনা কফি বানাতে চলে গেল। ভাল পর্যবেক্ষক হলে বুঝে ফেলবে এটা তার ইচ্ছাকৃত। বেশিরভাগ ক্লায়েন্টই এমন। হন্তদন্ত হয়ে আসে। কথা গুছিয়ে বলতে পারে না। প্রাইভেট কাউন্সেলর হিসেবে খ্যাতি ছড়িয়ে যাওয়ায় ইরিনাকে এমন ক্লায়েন্ট কম সামলাতে হয়নি। এসব টুকটাক কৌশল তাই রপ্ত করতেই হলো তাকে।‘এবার গোড়া থেকে বলুন।’‘সেদিন সকাল থেকে বৃষ্টি। বাবা মা প্রতিদিনই ঝগড়া করে। মানে আমার সৎমা। কলেজ থেকে ফিরে দেখি ওইদিনও ঝগড়া করছে দুজন।’কফিতে চুমুক।‘কী নাম আপনার?’‘শুভ।’‘কী নিয়ে ঝগড়া হতো ...