Wednesday, March 25
Shadow

Tag: ঈদের গল্প

ঈদের নীলচে রুপালি দিন

ঈদের নীলচে রুপালি দিন

কিশোর গল্প
আব্দুস সাত্তার সুমন আমার নাম সুবহা রমজানের শেষ বিকেল হলেই আমার বুকের ভেতর এক অদ্ভুত পাখি ডানা ঝাপটাতে থাকে। মনে হয় আজই বুঝি সেই রাত, যেদিন আকাশে বুকে ঈদের বার্তা লেখা হবে। সেদিনও ঠিক তেমনই হলো। সূর্যটা নরম কমলার মতো গলে যাচ্ছিল পশ্চিমে। আমি আর আমার ভাই সাঈদুল ইসলাম ছাদে উঠলাম চাঁদ দেখতে। কিন্তু আমাদের আকাশটাকে খণ্ড খণ্ড দালানের দেয়াল এসে ঢেকে দিয়েছে। যতই তাকাই, চাঁদের দেখা নেই। আমি ভাইয়াকে বললাম, চাঁদ কি আজ অন্য কোথাও গেছে? ভাইয়া চোখের ইশারায় বলল, চলো, মাদ্রাসার মাঠে যাই। সেখানে আকাশ পুরোটা দেখা যায়। আমরা দৌড় দিলাম। মাঠে গিয়ে যখন মাথা উঁচু করলাম, তখনই দেখি একফালি দুধসাদা আলো! চিকন, শান্ত, লাজুক একটা চাঁদ। যেন সাদা কাঁচের তৈরি ছোট্ট নৌকা ভাসছে নীল জলে। আমার মুখ থেকে নিজে নিজেই বের হয়ে গেল ঈদ! ঈদ! কাল ঈদ!  ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের চিৎকারে...