Monday, March 2
Shadow

Tag: আব্দুস সাত্তার সুমন

খোকা–খুকু আর নতুন বছর

খোকা–খুকু আর নতুন বছর

কিশোর গল্প
আব্দুস সাত্তার সুমন  একদিনের কথা। শীতের নরম রাত। আকাশে চাঁদটা যেন হেসে তাকিয়ে আছে। খোকা আর খুকু মায়ের পাশে বসে গল্প শুনছিল। হঠাৎ খুকু বলল, আম্মু, কাল নতুন বছর। আমরা কি পটকা ফুটাবো? আম্মু বললেন, না সোনা, মুসলমানরা পটকা ফুটিয়ে নয় ভালো কাজ দিয়ে নতুন বছর শুরু করে। খোকা চোখ বড় করে বলল, ভালো কাজ মানে কী আম্মু? আম্মু আদর করে বললেন, ভালো কাজ মানে আল্লাহ যেটা পছন্দ করেন। আম্মু খোকা-খুকুর হাতে একটা ছোট খাতা দিলেন। খাতার নাম: "নেক আমলের খাতা" আম্মু বললেন, আগে পুরোনো বছরের ভুলগুলো লেখো। খোকা লিখল, নামাজে দেরি করেছি। মিথ্যা কথা বলেছি। রাগ করেছি। পড়া ফাঁকি দিয়েছি। পাখির দিকে ঢিল ছুঁড়েছি। খুকুর চোখে পানি এসে গেল। আল্লাহ কি আমাদের রাগ করবেন? আম্মু বললেন, না সোনা, আল্লাহ খুব দয়ালু। ভুল বুঝলে তিনি খুশি হন। পরের পা...
মায়ের পরশ

মায়ের পরশ

কবিতা
আব্দুস সাত্তার সুমন  মায়ের পরশ মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগে, মায়ের আঁচল বুকের ভেতর অনুভূতি জাগে। মায়ের ঘ্রাণ শীতল করে মনের ভিতর ব্যথা, আদর মাখা হাতটি দিয়ে বুলায় যখন মাথা। আব্বু আম্মু বলে ডাকে আঁকড়ে ধরে যখন, মায়ার বাঁধনে জড়িয়ে রাখে শান্তি পাই তখন। পরশ দিয়ে আগলে রাখে পূর্ণ করে চাওয়া, মা হলে স্বর্গ মনি বেহেস্ত থেকে পাওয়া। মায়ের পরশ সবার সেরা তুলনা যে নাই, মায়ের মত এই জগতে পরশ কোথায় পাই?...

বাংলাদেশের রোজা

কবিতা
আব্দুস সাত্তার সুমন অন্য দেশের রমজান আসে ইবাদতের জন্য, বাংলাদেশে রমজান আসলে ব্যবসায়ীরা ধন্য। প্রথম দশদিন নিত্য পণ্যের ব্যবসায়ীদের হাতে, কাপড় ব্যবসাহী দ্বিতীয় দশক উসুল করবে তাতে। পরিবহন মালিকপক্ষ তৃতীয় দশক কেনা, দ্বিগুণ টাকায় টিকিট বেচে সিন্ডিকেটের সেনা। বাংলাদেশের রমজান আসে মজুদ করার জন্য, ডুপ্লিকেট আর কেমিক্যালে অস্বাস্থ্যকর পণ্য। সারা বছর লসের লাগাম ধরবে এই মাসে, বাংলাদেশের ব্যবসায়ীরা ছাড় দেয় না লাশে। ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ...