Tuesday, February 10
Shadow

Tag: অণুকাব্য

ধ্রুব নীলের ১৪টি প্রেমের অণুকাব্য

ধ্রুব নীলের ১৪টি প্রেমের অণুকাব্য

কবিতা
প্রেমাণুকাব্য-১ যামিনী নিরব হলে তুমি একা একা কেঁদো না পাশে তার স্মৃতিটুকু হয়ে থাক মধুর বেদনা। প্রেমাণুকাব্য-২ বহু যুগ অপেক্ষার পর যেমন আর গন্তব্য থাকে না বহুকাল তারে ভালোবাসার পর পেয়েছি কি পাই নাই এসব আর মানে রাখে না। প্রেমাণুকাব্য-৩ তোমার দৃষ্টি এড়িয়ে যায় যে পথ তাতেই আমার বাস প্রেমিক হতে গিয়ে শেষে হয়ে যাই তোমার চেপে রাখা শ্বাস প্রেমাণুকাব্য-৪ বাগানের ফুল বলে না কখনো কাঁটার ব্যথা তার বুকে নীরবে তাকিয়ে একবার না হয় কিছু ব্যথা নাও শুঁকে। প্রেমাণুকাব্য-৫ চিঠি লিখব তাকে বলে কয়ে রেখেছি কাগজওয়ালাকে কলমের ফেরিওয়ালা কথা দিয়েছে আসবে ভাতঘুমের পরে। হায় নীল, ভুলে বসে আছো পোস্ট অফিসের ঠিকানাটাই। প্রেমাণুকাব্য-৬ তোমার আধবোঁজা চোখের সামনে প্রেম নিবেদন যেন আগাগোড়া ভাঁড়ামি। তোম...