খোকা–খুকু আর নতুন বছর
আব্দুস সাত্তার সুমন
একদিনের কথা। শীতের নরম রাত।
আকাশে চাঁদটা যেন হেসে তাকিয়ে আছে।
খোকা আর খুকু মায়ের পাশে বসে গল্প শুনছিল।
হঠাৎ খুকু বলল,
আম্মু, কাল নতুন বছর। আমরা কি পটকা ফুটাবো?
আম্মু বললেন,
না সোনা, মুসলমানরা পটকা ফুটিয়ে নয় ভালো কাজ দিয়ে নতুন বছর শুরু করে।
খোকা চোখ বড় করে বলল,
ভালো কাজ মানে কী আম্মু?
আম্মু আদর করে বললেন,
ভালো কাজ মানে আল্লাহ যেটা পছন্দ করেন।
আম্মু খোকা-খুকুর হাতে একটা ছোট খাতা দিলেন।
খাতার নাম:
"নেক আমলের খাতা"
আম্মু বললেন,
আগে পুরোনো বছরের ভুলগুলো লেখো।
খোকা লিখল,
নামাজে দেরি করেছি।
মিথ্যা কথা বলেছি।
রাগ করেছি।
পড়া ফাঁকি দিয়েছি।
পাখির দিকে ঢিল ছুঁড়েছি।
খুকুর চোখে পানি এসে গেল।
আল্লাহ কি আমাদের রাগ করবেন?
আম্মু বললেন,
না সোনা, আল্লাহ খুব দয়ালু। ভুল বুঝলে তিনি খুশি হন।
পরের পা...









