রহস্যজট: পরিচয়
ধ্রুব নীল
এটি জনপ্রিয় লেখক ধ্রুব নীলের লেখা একটি রহস্যজট ধাঁধা। দৈনিক কালের কণ্ঠের মগজ ধোলাই ম্যাগাজিনে নিয়মিত ধ্রুব নীলের রহস্যজট ছাপা হতো। প্রথমে একটি গল্প থাকবে, সেই গল্পের ভেতর থাকবে সূত্র। শেষে পাঠককেই সেই সূত্র বের করে সমাধান করতে হবে ধাঁধার। আপাতত গল্পের একদম শেষে দেওয়া আছে উত্তর। আগে চেষ্টা করুন। না পারলে স্ক্রল করুন।
নিয়মিত রহস্যজট ও গল্প পেতে ওয়েবগল্প সাইটটি সাবসক্রাইব করে রাখুন।
দেয়ালে স্ট্যাচুর মতো ঝুলতে থাকা পেটমোটা টিকটিকিটা দেখে যুবকের মনে হলো তার নাম আরশাদ নয়, অন্য কিছু। কিন্তু আরশাদ নামটা মাথায় আসলো কেন বুঝতে পারছে না। ভোঁতা একটা ব্যথা মাথায় ছড়িয়ে আছে। সাদা বিছানায় সে একা। বিছানাটা এত সরু যে আর কারোর থাকাও সম্ভব না।
বিছানা ছেড়ে উঠে বসতে গিয়ে বুঝতে পারলো এটা হাসপাতাল। তা না হলে শরীর এত দুর্বল লাগবে কেন? মুখভর্তি দাঁড়ি। এত বড় দাঁড়ি তার কখনই থ...





