Sunday, March 1
Shadow

কবিতা

Latest and evergreen Bangla poems and lyrics

ধ্রুব নীলের ১৪টি প্রেমের অণুকাব্য

ধ্রুব নীলের ১৪টি প্রেমের অণুকাব্য

কবিতা
প্রেমাণুকাব্য-১ যামিনী নিরব হলে তুমি একা একা কেঁদো না পাশে তার স্মৃতিটুকু হয়ে থাক মধুর বেদনা। প্রেমাণুকাব্য-২ বহু যুগ অপেক্ষার পর যেমন আর গন্তব্য থাকে না বহুকাল তারে ভালোবাসার পর পেয়েছি কি পাই নাই এসব আর মানে রাখে না। প্রেমাণুকাব্য-৩ তোমার দৃষ্টি এড়িয়ে যায় যে পথ তাতেই আমার বাস প্রেমিক হতে গিয়ে শেষে হয়ে যাই তোমার চেপে রাখা শ্বাস প্রেমাণুকাব্য-৪ বাগানের ফুল বলে না কখনো কাঁটার ব্যথা তার বুকে নীরবে তাকিয়ে একবার না হয় কিছু ব্যথা নাও শুঁকে। প্রেমাণুকাব্য-৫ চিঠি লিখব তাকে বলে কয়ে রেখেছি কাগজওয়ালাকে কলমের ফেরিওয়ালা কথা দিয়েছে আসবে ভাতঘুমের পরে। হায় নীল, ভুলে বসে আছো পোস্ট অফিসের ঠিকানাটাই। প্রেমাণুকাব্য-৬ তোমার আধবোঁজা চোখের সামনে প্রেম নিবেদন যেন আগাগোড়া ভাঁড়ামি। তোম...
উপমা কোথা পাই!

উপমা কোথা পাই!

কবিতা
তুমি হাসবে, তুমি আসবে রলে এ যাত্রায় কতো না বর্ণিল সজ্জার বহর! বুঝতে পারলাম, পৃথিবীর ধূসর পথে যখন স্বর্ণালি সন্ধ্যে নামে, তখন জোনাকির মিটিমিটি আলো আঁধারির আড়ালে তোমার সচকিত হাসিমুখ। এর চেয়ে মনোরম তারুণ্যের উপমা কোথা পাই! স্নিগ্ধ অবকাশে হেমন্ত নেমে আসে আদিগন্ত পৃথিবীর প্রান্তরে। শিশিরের শব্দ যেন একরাশ নৈঃশব্দ! কর্মব্যস্ত শহর, নগর, ঘাট-বাট পেরিয়ে দূর দূরান্তে সুশান্ত গাঁয়ের বিস্তীর্ণ মাঠ। ফসলের সোনা রঙ। চোখ বুঁজে ভাবি, হয়তো এমনই এক হেমন্ত সন্ধ্যেয় তোমার আগমণ ঘটেছিল এই পৃথিবীর গর্বিত বুকে। শৈশব আসে, কৈশোর পেরোয়। সোনা রঙ, ধানক্ষেত, শিশিরার্দ্রতা, ধানের মলন, সোঁদা গন্ধ সব কিছুতেই তোমার দূরন্ত শৈশব আর কৈশোর ছাপিয়ে তারুণ্যের অনন্য ছাপ। তোমার অনবদ্য প্রেম, তোমার ভালোবাসার বিমুগ্ধ চেতনা, অনন্য মূল্যবোধ—যেন পরশ পাথর। ছুঁয়ে দিলেই আমি খাঁটি সোনা! কখনও মুচকি হেসে ছুঁয়ে দিও আমায়। আম...
ভ্যালেন্টাইন দিবস 

ভ্যালেন্টাইন দিবস 

কবিতা
জাহাঙ্গীর চৌধুরী  ভালোবাসার আছে কি শেষ?  ভালোবাসা হয় না নিঃশেষ।  ভালোবাসা হয় না বিশেষ,  ভালোবাসা হারায় না লেশ। বক্ষে নেই যার ভালোবাসা,  সে জগতে সর্বনাশা।  ভালোবাসা গড়ে আশা,  বাঁধে একটি সুখের বাসা। 
জোনাকির  আলো

জোনাকির  আলো

কবিতা
শাহানাজ শিউলী  আঁধারের গাঢ়ছায়া  রাতের নিস্তব্ধতা ফুড়ে বের হয়ে আসে নিথর হয়ে  পড়ে রাতের সকল পক্ষকুল  ঘোর তমশা ভেদ করে জ্বলতে থাকে ক্ষীণ আলো  এই ক্ষীণ আলোয় পথ দেখানো যেন জোনাকিদের প্রতিশ্রুতি  নাই বা জ্যোতিপূর্ণ চন্দ্রের ব্রত এই ক্ষীণ আলোই আঁধারের মাঝে সাহসের যাত্রা  এক নিকষ কালো অন্ধকার জয়ের রথ। হয়তো অন্ধকার থেকে  আলোয় আসার নিঃশব্দ রাতের প্রহরী  তাদের এই ক্ষীণ আলোয় লেখা থাকে সহস্র নিঃশব্দের সাহসের গল্প  যেখানে সূর্য হার মানে ক্লান্তিতে  সেখানেই জোনাকি জ্বালে আলো।  এই জোনাকির আলো টুকুই আঁধারের পথ দেখার শেষ আশ্রয়।  শাহানাজ শিউলী  আড়পাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ ...

গদ্য কবিতা : আশার আলো

কবিতা
আসাদুজ্জামান খান মুকুল  নব বিকেলের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, বয়সী চোখে সময় খেলতে থাকে- মনের ভেতরে জন্ম নেয় প্রেরণা, মৃদু হাওয়ায় ভেসে আসে না-বলা কথার সুর। পায়ে পায়ে হেঁটে চলার কোনো শেষ নেই, ভালোবাসায় ভরে ওঠে একটি জীবন। চোখের সামনে ভেসে ওঠে নতুন দিনের স্বপ্ন, প্রতিদিনের ছোট ছোট সুখে ছড়ায় পরিচিত গন্ধ। মরুপ্রান্তরের একেবারে কিনারায় দাঁড়িয়ে খুঁজে পাই নীরব সংলাপের ভাষা- ঘাসের ফাঁকে ফাঁকে যেন দেবতা মেলে ধরেন ভালোবাসার সাদামাটা রুমাল। আলো আর আঁধার পাশাপাশি বসে, লেখা হয় একটি কবিতা। নশ্বর এই দেহের ভেতরেই ধরে রাখি জীবন! সাধারণ, তবু আশ্চর্যরকম সুখের। গ্রাম - সাভার  পোস্ট - হেমগঞ্জ বাজার  উপজেলা - নান্দাইল  জেলা - ময়মনসিংহ ...
দু:খ-সুখের ফেরীওয়ালা

দু:খ-সুখের ফেরীওয়ালা

কবিতা
রকিবুল ইসলাম দু:খ-সুখের ফেরী করি, কষ্ট,দুঃখ বিকি কিনি। ভুবন মাঝের  হাট-বাজারে, সুখকে বেচে দুঃখ কিনি। নানান রঙের সুখ আছে, বেছে নিতে এসো সবে‌। দিতে হবেনা কোন কড়ি, নিবে মোর সুখকে হরি। ভবের হাটে শান্তি বিকিয়ে, অশান্তি সব উপার্জন করি। দু:খ-সুখের ফেরীওয়ালা হয়ে, আশা বেচি নিরাশার বিনিময়ে।
অন্তিম যাত্রার আয়োজন

অন্তিম যাত্রার আয়োজন

কবিতা
রকিবুল ইসলাম ৩০.১০.২৫ অমাবস্যার ঘোর অমানিশায় বিনিদ্র নিম রজনীর নিঃসীম ঘন,গাঢ় আঁধারে  খুঁজেছি হারিয়ে যাওয়া, দু-স্মৃতির আড়ালে তলিয়ে যাওয়া  তোমায় দৃষ্টির নিভু নিভু প্রদীপ জ্বেলে। পাইনি কোথাও তোমায়,পাইনি তোমার ছায়াকে। পাইনি আমার আলেয়ার আলোকেও। নিঃসঙ্গ,অসহায়,একলা আমি হাঁতড়ে বেড়িয়েছি জীবনের ডায়েরী থেকে  হারিয়ে যাওয়া ধূসর,মুছে যাওয়া কত স্নৃতির! পারিনি ব্যর্থ আমি!  পারিনি,আমাতে জড়িয়ে থাকা  তোমাকে আমা হতে ভিন্ন,আলাদা করতে! পারিনি,দু'হাতে সরিয়ে দিতে  আমার চারপাশে অক্টোপাশের মত আষ্টে-পিষ্টে আঁকড়ে থাকা শত-সহস্র কষ্টের জাল ছিন্ন করতে! নিরাশার ধূ ধূ বালুচরে ডুবে যেতে থাকা আশা-আকাঙ্ক্ষারাও ভয় পায় এখন  আবার নতুন করে স্বপ্ন দেখতে। সারথিহীন স্বপ্নরা এখন আর ডানা ঝাপটে উড়ে বেড়ায় না ঐ অসীম গগনত...

নদী ও শূন্যতা

কবিতা
হাসান মাহমুদ নদী শুকিয়ে যায়, জেগে উঠে চর, শূন্যতার হাহাকার আমার ভিতর। নিঃশব্দ এখানে জোছনা ও জলের গান, হু হু করে কেঁদে উঠে বিরহির প্রাণ। জল হারালে যেমন মরে পাথারের আশ্রয়, বিরহী প্রাণের তেমনি হচ্ছে ক্ষয়। নদীর শূন্যতা করে হাহাকার— শুনতে কি পাও গভীরের সে চিৎকার? ঢেউয়ের মতো স্মৃতি আসে, আবার মিলায় দূরে, মনের ভেতর জাগে ব্যথা, করুন সেই সুরে। জোছনা ও জলের মিলন, জোয়ারে ভরে নদী, শান্ত হতো বিরহীর প্রাণ, ভালোবাসতে যদি। শুকনো নদী আমার মতো, বুকের ভেতর তারও ক্ষত, জোছনা-জলের মিলন হবে—বিরহ আমার অবিরত।।...
মন চায়

মন চায়

কবিতা
আব্দুস সাত্তার সুমন মন চায় দুরন্ত ঘোড়া হতেছুটে চলা বাতাসের মতো ছুটতে,মন চায় পাখির মত উড়তেউড়ন্ত পাখির মত ডানা মেলে ঘুরতে। মন চায় শীতল স্রোতে ভাসতেমন চায় প্রাণ খুলে হাসতে,মন চায় মেঠো পথে চলতেমন চায় প্রাণ খুলে বলতে। মন চায় আকাশের মেঘে ভাসিমন চায় অচিনপুরের থাকি দিবানিশি,মন চায় ফুলকে ভালোবাসিমনে চায় নাতিশীতোষ্ণ হতো বারোমাসি। মন চায় যুগ যুগান্তরে একই সাথে থাকিমন চায় শিশির ভেজা পরশ সকালে মাখি,মন চায় সুন্দরকে ধরে রাখিমন চায় প্রভু প্রেমে আমি শুধু ডাকি। ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ...
এই যে দুনিয়া

এই যে দুনিয়া

কবিতা
      নার্গিস আক্তার  এই যে দুনিয়া কেউ কারো নয়। মিথ্যা এই দুনিয়া চলছে বাতাসে। মানুষ ঘুরতে বাতাসের তালে থাকিবে না বাতাস যেতে হবে দুনিয়া ছেড়ে। পড়ে রইবে মাটির ঐ অন্ধকার ঘরে। যাবেনা কিছু তোমারি সঙ্গে। পড়ে থাকবে তোমার দুনিয়াদারি। মাটির দেহ ধরবে ঘুনে পচে যাবে সারা শরীর। দেখিবে না কেউ থাকিবে না কেউ পাশে। এই যে দুনিয়া মিছা দুনিয়া সময় যাচ্ছে যে চলে ঘড়ির কাটার মতো। সময় থাকতে করো তোমরা দুনিয়াদারি। নার্গিস আক্তার  গোপালগঞ্জ, ইসলাম পাড়া বাংলাদেশ...