Saturday, March 21
Shadow

জোনাকির  আলো

শাহানাজ শিউলী 

কবিতার ছবি

আঁধারের গাঢ়ছায়া 

রাতের নিস্তব্ধতা ফুড়ে বের হয়ে আসে

নিথর হয়ে  পড়ে রাতের সকল পক্ষকুল 

ঘোর তমশা ভেদ করে জ্বলতে থাকে ক্ষীণ আলো 

এই ক্ষীণ আলোয় পথ দেখানো যেন জোনাকিদের প্রতিশ্রুতি 

নাই বা জ্যোতিপূর্ণ চন্দ্রের ব্রত

এই ক্ষীণ আলোই আঁধারের মাঝে সাহসের যাত্রা 

এক নিকষ কালো অন্ধকার জয়ের রথ।

হয়তো অন্ধকার থেকে  আলোয় আসার

নিঃশব্দ রাতের প্রহরী 

তাদের এই ক্ষীণ আলোয় লেখা থাকে সহস্র নিঃশব্দের সাহসের গল্প 

যেখানে সূর্য হার মানে ক্লান্তিতে 

সেখানেই জোনাকি জ্বালে আলো। 

এই জোনাকির আলো টুকুই আঁধারের পথ দেখার শেষ আশ্রয়। 

শাহানাজ শিউলী 

আড়পাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *